শিরোনামঃ
আব্দুল জলিল ১১-০৫-২০২২ ০৬:৪৯ পূর্বাহ্ন |
সিরাজগঞ্চের কাজিপুর উপজেলার সোনামুখীতে সার্বজনীন শ্বশানঘাটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১০ মে) বিকেলে নবনির্মিত এই শ্বশানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক সভাপতি শওকত হোসেন, শ্বশানের জমিদাতা বাবু অলক চন্দ্রসহ সনাতন ধর্মের লোকজন। উল্লেখ্য হিন্দু কল্যাণ ট্রাস্টের অর্থে কাজিপুরে প্রতিটি দশলক্ষ টাকা ব্যয়ে এই শ্বশান নির্মিত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com