বেলকুচিতে বালুবাহী ট্রাক চাপায় একজনের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৯-০৫-২০২২ ০৫:০৩ অপরাহ্ন
|
|
বেলকুচিতে বালুবাহী ট্রাক চাপায় একজনের মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রুতগামী বালুর ট্রাক চাপায় তারেক হোসেন (২৩) নামে ১ যু্বকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক তারেক এনায়েতপুর থানার মহেশপুর চরের নুর ইসলামের ছেলে। সে বেতিল বাজারে মোবাইল মেরামতের কাজ করত।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সোমবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে যমুনা এলাকার বাসিন্দা মান্নান ফকিরের একটি বালুবাহী ট্রাক এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজগড়া নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তারেক হোসেন গুরুতর আহত হলে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৯-০৫-২০২২ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 597 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ