সিরাজগঞ্জের সলঙ্গায় বাস চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৮-০৫-২০২২ ০৬:৪৪ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে পড়ে মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ছাত্রীর বাবা ও ভাই।
আজ রোববার (৮ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে তাড়াশ থেকে মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা উল্লেখিত স্থানে পৌঁছলে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শ্রেয়সী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এরপর পিছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বাসেরর নিচে চাপা পড়ে মেহজাবিন তালুকদার শ্রেয়া নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৮-০৫-২০২২ ০৬:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 602 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ