কাজিপুরে হালদারপাড়ায় মারপিটের ঘটনায় পূজা উদযাপন পরিষদ সভাপতির বিবৃতি
০৭ মে, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে হালদারপাড়ায় মারপিটের ঘটনায় পূজা উদযাপন পরিষদ সভাপতির বিবৃতি

আব্দুল জলিল
০৮-০৫-২০২২ ০৫:৪২ অপরাহ্ন
কাজিপুরে হালদারপাড়ায় মারপিটের ঘটনায় পূজা উদযাপন পরিষদ সভাপতির বিবৃতি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী হালদারপাড়ায়  শালিসি বৈঠকে মারপিটের ঘটনায় বিবৃতি দিয়েছেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল ভৌমিক। রোববার(৮ মে) দুপুরে তিনি উপজেলার সোনামুখীতে নিজ অফিসে সাংবাদিকদের ডেকে এ বিষয়ে কথা বলেন । উজ্জ্বল ভৌমিক বলেন, ‘গত ৬ মে বিকেলে কাজিপুরের বরইতলী গ্রামে হালদার সম্প্রদায়কে মারপিটের ঘটনাটি দুঃখজনক। মারামারির পরেই থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। এই মারামারি মূলত বিগত ইউপি নির্বাচনের জের ধরে সংগঠিত হয়েছে। সাম্প্রদায়িক কোন দাঙ্গা হাঙ্গামার ঘটনা এটি নয়। হালদাররা একজনকে এর আগে মেরেছে। তার কারণে পরদিন হালদারদের  কতিপয় দৃস্কৃতিকারী মারধোর করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি মহল এই ঘটনাটিকে সাম্প্রদায়িক দাঙ্গা, ভাংচুর, লুটপাট বলে প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।কাজিপুরে অতীতেও এ ধরণের ঘটনা ঘটেনি। এখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোন ঘটনা ঘটেনি।আমরা আমাদের নেতা এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয়ের নেতৃত্বে হিন্দু মুসলিম মিলেমিশে ঈদ এবং পূজা উদযাপন করি। তাই মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হবার জন্যে সবার প্রতি আহবান জানাচ্ছি। আর এই ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত তালুকদার, বেলাল হোসেন। 


আব্দুল জলিল ০৮-০৫-২০২২ ০৫:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 800 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com