সোনামুখী ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের ঈদ পুনর্মিলণী ও বর্ধিত সভা অনুষ্ঠিত
০৭ মে, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন

  

সোনামুখী ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের ঈদ পুনর্মিলণী ও বর্ধিত সভা অনুষ্ঠিত

আব্দুল জলিল
০৭-০৫-২০২২ ০৬:০৩ অপরাহ্ন
সোনামুখী ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের ঈদ পুনর্মিলণী ও বর্ধিত সভা অনুষ্ঠিত

কাজীপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ১ নম্বর সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ঈদ পুনর্মিলণী সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ইউনিয়ন যুবলীগের আসন্ন সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন।

 সভায় প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খাঁনের সাথে ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যগণ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউপি সদস্য কেএম আনোয়ার হোসেন, মামুনুর রশিদ, রিপন মিয়া। পরে ইউনিয়ন যুবলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ। 

 

 


আব্দুল জলিল ০৭-০৫-২০২২ ০৬:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 517 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com