শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৬-০৫-২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকমনোহরপুরে ইমামের বেতন তোলাকে কেন্দ্র করে মসজিদে প্রতিপক্ষের সংঘর্ষে খোরশেদ আলী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
গতকাল বৃহ:বার (৫ মে) বিকেলে নলকা-সাহেবগঞ্জ আঞ্চলিক সড়কের চকমনোহরপুর মধ্যপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যার সাথে জড়িত ইউসুফ, আকতার হোসেন ও ওমর ফারুক শিশির গ্রেপ্তার হলেও এ হত্যার সাথে জড়িত আতিকুর রহমান, রেফাজ উদ্দিন,ওয়াজেদ আলী,আব্দুর রউফ,আব্দুল সহ অনেকে এখনও গ্রেপ্তার হয়নি। তাই এলাকাবাসী খোরশেদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ ন্যায় বিচার দাবী করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com