বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব কাজিপুর’ হাজারো সুবিধাবঞ্চিত পরিবারকে দিলো ঈদ সামগ্রী
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৬ পূর্বাহ্ন

  

বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব কাজিপুর’ হাজারো সুবিধাবঞ্চিত পরিবারকে দিলো ঈদ সামগ্রী

আব্দুল জলিল
২৯-০৪-২০২২ ০৩:৫০ অপরাহ্ন
বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব কাজিপুর’ হাজারো সুবিধাবঞ্চিত পরিবারকে দিলো ঈদ সামগ্রী

স্টাফ রিপোর্টারঃ মানুষের কল্যাণে কাজ করে যাওয়া উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবারও এই সংগঠনটি  কাজিপুরের সহস্রাধিক হতদরিদ্র পরিবারকে   ঈদ সামগ্রী বিতরণ করেছে। উপজেলার শুভগাছা,চালিতাডাঙ্গা,কাজিপুরসদর,গান্ধাইল,মাইজবাড়ী,সোনামুখী,নিশ্চিন্তপুর,তেকানী,নাটুয়ারপাড়া সহ ২১ টি পয়েন্টে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।প্রতিটি প্যাকেটে ছিলো লাচ্ছা,সেমাই,সুজি,চিনি,তেল,পোলার চাল,গুড়া দুধ ইত্যাদি।

 সংগঠনটির  সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের সংগঠন হতদরিদ্র মানুষের আর্তনাদে সাড়া দিয়েছে।সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।

বিতরণকালে উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন, সিনিয়র সহ সভাপতি  ও রাবেয়া ফাউন্ডেশনের কর্ণধার আমিনুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রাজ্জাক,সহ সভাপতি আব্দুল মজিদ বাবু, কোষাধ্যক্ষ তরিকুল চিশতি, উপদেষ্টা ওবায়দুল আল আমিন সহ আরো অনেকে।


আব্দুল জলিল ২৯-০৪-২০২২ ০৩:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 688 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com