কাজিপুরের তাতুয়াহাটা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ
০৭ মে, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

  

কাজিপুরের তাতুয়াহাটা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ

আব্দুল জলিল
২৯-০৪-২০২২ ০৩:১২ অপরাহ্ন
কাজিপুরের তাতুয়াহাটা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ  ‘মানুষ মানুষের জন্যে’- প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সোনামুখী ইউনিয়নের তাতুয়াহাটা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্রবার(২৯ এপ্রিল) বাদ জুম্মা শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ, শার্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এরমধ্যে শাড়ি ১৭ জনকে, লুঙ্গি ৫ জনকে , থ্রিপিচ ২ জন এবং একজনকে শার্ট প্রদান করা হয়েছে। এছাড়া দশ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান উপস্থিত থেকে এই বিতরণ কাজ করেন।

এসময় অন্যদের মধ্যে সংস্থার সভাপতি  রজিবুল হক রনজু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সবুজ, কোষাধ্যক্ষ ওমর ফারুক, মাওলানা রফিকুল ইসলাম, গাজীউল হক মাস্টার, ফজলুল হক, ফজলার রহমান, সোবাহান শেখ, আপেল মাহমুদ, ফরহাদ হোসেন. শাহিন আলম, জুয়েল রানা, আইয়ুব আলী, মাওলামা শওকত আলম, শুকুর মাহমুদ, এনামুল হক ও ফারুক আহম্মেদ উপস্থিত ছিলেন।জুমার নামাজ শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, ‘এই গ্রামের নির্মিতব্য মসজিদের জন্যে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট আমি নিজে দেবো ইনশা আল্লাহ।সেইসাথে সবাইকে তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।’


আব্দুল জলিল ২৯-০৪-২০২২ ০৩:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 455 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com