ঢাকাস্থ বেগুনবাড়ি, তেজগাঁও এলাকায় নাসিম ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
২১ এপ্রিল, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

  

ঢাকাস্থ বেগুনবাড়ি, তেজগাঁও এলাকায় নাসিম ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

আব্দুল জলিল
২৯-০৪-২০২২ ১০:২০ পূর্বাহ্ন
ঢাকাস্থ বেগুনবাড়ি, তেজগাঁও এলাকায় নাসিম ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম এর নামে প্রতিষ্ঠিত "মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন"  একশ দুস্থ পরিবারের মাঝে সম্প্রতি ঈদ সামগ্রী বিতরণ করেছে। ঢাকাস্থ বেগুনবাড়ি, তেজগাঁও এলাকায় বসবাসরত কাজিপুর, সিরাজগঞ্জের নিম্ন আয়ের এই পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন করেছে বলে সূত্রে জানা গেছে। প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম নিজে এসব পরিবারকে নানা দূর্যোগে ত্রাণ এবং ঈদের সময় নিয়মিত ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা নিতেন। নেতার অবর্তমানে তাঁর সুযোগ্য উত্তরাধিকারী সিরাজগঞ্জ-১ (কাজিপুর) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় নিজস্ব অর্থায়নে " মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন" এর আয়োজনে এই সহায়তা দেন।

শহিদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক তুখোড় ছাত্রনেতা ফাগুনের স্ফূলিঙ্গখ্যাত আব্দুর রাজ্জাক জানান, কাজিপুর ও সিরাজগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের ঘর উপহার এবং এলাকার গুরুত্বপূর্ণ প্রোগ্রামের কারণে আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি। তিনি উপস্থিত থাকলে প্রোগ্রামটি আরও আকর্ষণীয় হতো।  

এসময় কাজিপুরের আরেক সাবেক ছাত্রনেতা ও শহীদ এম, মনসুর আলী স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক এ, আর সরকার পরান জানান , ‘মাননীয় এম,পি মহোদয়ের নির্দেশনায় আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি। সুন্দর এবং সুষ্ঠুভাবে এই বিতরণকাজ সম্পন্ন হয়েছে। 

এসময় মিন্টু, স্বপন, মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ, তেজগাঁও শিল্প এলাকা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক  প্রমূখ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ২৯-০৪-২০২২ ১০:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 582 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com