শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০৪-২০২২ ০৯:৪৯ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশিষ্ট গীতিকার ও সুরকার এবং চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম গতকাল এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, এক মাস সিয়াম সাধারন পর মুসলমানদের জন্যে আল্লাহর একটি বড় আনন্দের উপহার ঈদুল ফিতর। এই দিনটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। করোনার প্রকোপ কমে এবারই প্রথম উন্মুক্ত স্থানে ঈদের নামায অনুষ্ঠিত হবে।
আসুন আমরা পরস্পর পরস্পরের জন্যে দোয়া করি। দেশের শান্তি ও অগ্রগতি ও স্থিতিশীলতা কামনা করে শেখ শাহ আলম জানান, মহান আল্লাহপাক আমাদের দেশকে রহমতের দানে ভরিয়ে দিন। সাহিত্য শিল্প সংস্কৃতির উন্নয়নে কাজ করে আমরা সৃজনশীল পৃথিবীর স্বপ্ন দেখি। আসুন সবাই ভালো থাকি ভালো রাখি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com