শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৪-২০২২ ১০:৩১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলমের পিতা হাজী মুঞ্জিল শেখ স্মরণে কাজিপুরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পবিত্র শবে কদরের রাতে কাজিপুরের সোনামুখী ঈদগা মসজিদে এই বিশেষ দোয় অনুষ্ঠিত হয়।মরহুম শেখ মুঞ্জিল এর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পলিচালনা করেন সোনামুখী ঈদগা মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ আব্দুল কুদ্দুস। এর আগে মরহুমের স্মরণে পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর শাখার আয়োজনে এই দোয়া অনুষ্ঠানে অংশ নেন জোটের উপজেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, মাইজবাড়ি ইউনিয়ন কমিটির সভাপতি মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য শাহ আলম বকুল, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই সরকার মামুন প্রমূখ।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকার কেরানীগঞ্জের বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন আলহাজ্ব মুঞ্জিল শেখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০২ বছর। তিনি স্ত্রী, তিন পূত্র, চার কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com