রমজানে দুস্থদের ঈদ সামগ্রী দিলেন সোনামুখী ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক
০৭ মে, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

  

রমজানে দুস্থদের ঈদ সামগ্রী দিলেন সোনামুখী ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক

আব্দুল জলিল
২৭-০৪-২০২২ ০৯:৪০ অপরাহ্ন
রমজানে দুস্থদের ঈদ সামগ্রী দিলেন সোনামুখী ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টারঃ  প্রতিবারের ন্যায় এবারও পত্রি ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ২৭ এপ্রিল (বুধবার) দুপুরে  পরানপুরে নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই ঈদ সামগ্রী বিতরণ কররেছেন কাজিপুরের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মাঝে  নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, ব্লাউজ পিচ বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উ-ল ইসলাম শাওন, সাবেক সভাপতি টি এম শফিকুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ। আব্দুর রাজ্জাক বলেন, আমার সাধ্য মতো প্রতি বছরেই গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি।মানুষের কল্যাণে কাজ করার মধ্যে অপার আনন্দ রয়েছে।


আব্দুল জলিল ২৭-০৪-২০২২ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 389 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com