শিরোনামঃ
আব্দুল জলিল ২৭-০৪-২০২২ ০৯:১৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ পরিচ্ছন্ন রাজনীতির শুদ্ধ রাজনীতিক প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা ও তার স্মরণে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ এপ্রিল) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নামিস তনয় প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। তিনি বলেন , মোহাম্মদ নাসিম একজন ব্যক্তি নয় একটি প্রতিষ্ঠান। কাজিপুরবাসীর আশা ভরসার মূর্ত প্রতীক এই মানুষটিকে আমরা আজীবন মনে রাখবো। তার উন্নয়ন ভাবনা এবং মানুষের প্রতি যে মমত্ববোধ তা যেকোন রাজনীতিকের জন্যেই অনুস্মরণীয়।
মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদের সভাপতি প্রকৌশলী মাসুদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা আফিয়া আফরোজা মিনা।কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সংগঠনের সম্পাদক রাশেকুল ইসলাম অনু প্রমূখ। পরে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com