সলঙ্গা হাজী মার্কেট দোকান মালিকদের আয়োজনে ইফতার মাহফিল
২৪ এপ্রিল, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন

  

সলঙ্গা হাজী মার্কেট দোকান মালিকদের আয়োজনে ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৭-০৪-২০২২ ০৩:০৬ অপরাহ্ন
সলঙ্গা হাজী মার্কেট দোকান মালিকদের আয়োজনে ইফতার মাহফিল

 জি,এম স্বপ্না : অন্যান্য বছরের ন্যায় এবারেও সলঙ্গা থানা সদর হাজী মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল করা হয়। আজ শনিবার (১৬ এপ্রিল) হাজী মার্কেটে এ ইফতারের আয়োজন করেন। হাজী নুর মোহাম্মদ এর ৩ তলা বিশিষ্ট মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মোশতাক আহমেদ পলাশ ও সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক সহ সকল ব্যবসায়ীদের সহযোগীতায় ৫ শতাধীক রোজাদার ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাবুসহ বিভিন্ন শেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি আর সকলের মঙ্গল কামনায় ইফতার পুর্ব মুহুর্তে মোনাজাত করেন সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আব্দুল গফুর।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৭-০৪-২০২২ ০৩:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com