শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৪-২০২২ ০৬:০০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
ঢাকায় বসবাসকারি কাজিপুরের বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে ৯৫ ফাউন্ডেশন। শনিবার(১৬ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকার সিটি কলেজ সংলগ্ন স্টার হোটেল এন্ড কাবাব লিমিটেড- এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ‘বন্ধুই জীবনের শ্রেষ্ঠ উপহার’ এই প্রতিপাদ্যে পবিত্র সিয়াম সাধনার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকছেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হান।
৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর সাধারন সম্পাদক ছাব্বির আহম্মেদ এর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর উপদেষ্টা এয়ার কমান্ডার (অবসরপ্রাপ্ত) এম আল আমিন তালুকদার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর যুগ্ন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, ৯৫ ফাউন্ডেশনের উপদেষ্টা, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ৯৫ ফাউন্ডেশনের উপদেষ্টা পুলিশ সুপার নাছির উদ্দিন যুবায়ের, ৯৫ ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান জাকির।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com