কাজিপুর উপজেলা প্রশাসনেরে আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন
০৭ মে, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

  

কাজিপুর উপজেলা প্রশাসনেরে আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

আব্দুল জলিল
১৪-০৪-২০২২ ০৫:৫৯ অপরাহ্ন
কাজিপুর উপজেলা প্রশাসনেরে আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

স্টাফ রিপোর্টারঃ  বাঙালির আনন্দের একটি অন্যতম দিন পহেলা বৈশাখ। সারাবিশ্বের নানা প্রান্তে বাসবাসকারি বাঙালির নিকট এই দিনটি সব থেকে আলাদা। শুভ নববর্ষ ১৪২৯: । পহেলা  বৈশাখ বাঙালির কাছে এক আবেগের নাম।  কবজি ডুবিয়ে পেটপুজো, হালখাতার মধ্যে দিয়ে নববর্ষের প্রথম দিনটা উদযাপন করেন মানুষ। করোনাভাইরাসের দাপটে গত দুই বঙ্গাব্দের সূচনায় ছিলো না আনন্দ, আবেগের স্থান। এবার পবিত্র রমজান মাসে নববর্ষ হয় সংক্ষিপ্ত আকারে উদযাপন করেছে কাজিপুর উপজেলা প্রশাসন।

১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন,। পরে নববর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। বিশিষ্ট সাংবাদিক ও সহকারি অধ্যাপক  আব্দুল জলিল এর উপস্থাপনায়  বাঙালির চিরায়ত সংস্কৃতি ও আচার অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)এবিএম আরিফুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মৃক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর থানার অফিসার ইন চার্জ(তদন্ত) সোহেব খাঁন।  পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা , জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিগণ।


আব্দুল জলিল ১৪-০৪-২০২২ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com