শিরোনামঃ
আব্দুল জলিল ১৪-০৪-২০২২ ০৫:২৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার নিজের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি স্থানীয় দৈনিক ও অনলাইনে প্রকাশিত সংবাদকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করেছেন। বৃহস্পতিবার বিকেলে তার নিজ কার্ালয়ে সাংবাদিকদের ডেকে তিনি লিখিত বক্তব্য প্রদান করেন। লিখিত বক্তব্যে মেয়র জানান, সম্প্রতি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত তিনটি স্থানীয় পত্রিকায় আমাকে নিয়ে পরপর দুইদিন মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদে উল্লিখিত সাড়ে চারকোটি টাকা আমি মেয়র নির্বাচিত হবার পরে সরকারীভাবে বরাদ্দই পাইনি। নিয়ম ও বিধি মেনেই ঠিকাদার নিয়োগ ও কাজকর্ম পরিচালিত হচ্ছে। মেয়র দাবী করেন, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিন ক্ষমতা হারিয়ে আমাকে সমাজে ছোট করতে এই মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় পত্রিকায় নিউজ করাচ্ছেন।এসময় তিনি তার বক্তেব্যের স্বপক্ষে কাগজপত্র রয়েছে বলে দাবী করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com