পুলিশের দেয়া ঘরে ছলপল নিয়া ভালোই আছি
০৭ মে, ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন

  

পুলিশের দেয়া ঘরে ছলপল নিয়া ভালোই আছি

আব্দুল জলিল
১০-০৪-২০২২ ০৫:১৫ অপরাহ্ন
পুলিশের দেয়া ঘরে ছলপল নিয়া ভালোই আছি

স্টাফ রিপোর্টারঃ‘জীবনের অনেকগুইল্লা বছর পরের বাড়িত কাটাইলাম। এহন পুলিশ আমাকে ঘর দিছে। সেইসাথে গরুও দিছে। পুলিশের দেয়া ঘরে ছলপল নিয়া এহন ভালোই আছি।’ এমনি করে নিজের আবেগকে প্রকাশ করেন রুপিয়া খাতুন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর মধ্যপাড়া গ্রামের অস্বচ্ছল এই পরিবার দীর্ঘ ২৩ বছর পর নিজের করে একটি ঘর পেলো। 

মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায়  গৃহহীন একটি পরিবারের জন্য গৃহ নির্মাণ করে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় রুপিয়া ওই ঘর পেলেন। সেইসাথে পেয়েছেন একটি গরু।

 দেশব্যাপী এই ঘর ও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজিপুর থানা পুলিশের আয়োজনে রবিবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় থানা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম)ও অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেব খাঁন।

 এসময় অন্যদের মধ্যে কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন, এসআই মিজানুর রহমান, এসআই শাহিন মাহমুদ, এএসআই তানজিনাসহ অফিসার ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ সারা দেশে ৫১৯টি থানায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে।  প্রাথমিক পর্যায়ে চারশ ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হচ্ছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। গৃহহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম, অতিবৃদ্ধ ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই–এমন পরিবার অথবা অসহায় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এলন জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত।


আব্দুল জলিল ১০-০৪-২০২২ ০৫:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 405 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com