শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৪-২০২২ ১১:১৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃতি সন্তান শেখ শাহ আলম। তিনি একাধারে গীতিকার, সুরকার, চলচ্চিত্র প্রযোজক ও সাহিত্যানুরাগী। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মকান্ডের মাধ্যমে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। একের পর এক তিনি মানবিক বাংলাদেশ গঠনের পথে সংস্কৃতির নানা অঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ কারণেই তিনি নানা সম্মাননা পাচ্ছেন।
৯ এপ্রিল ২০২২ শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি সম্মাননা লাখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিমউদ্দীন আল আজাদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। তিনি বলেন,‘ স্বাধীনতার ৫১ বছর আমাদের প্রত্যাশা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম জীবন নিয়ে নুতান প্রজন্মকে জানতে হবে। স্বাধীনতা কিভাবে হয়েছে বঙ্গবন্ধু যাপিত জীবন সম্পর্কে বর্তমান জেনারেশন অনেক কিছুই জানে না। তাদের জানাতেই কাজ করে যাচ্ছি। এরপর তিনি প্রধান অতিথির নিকট থেকে সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য শেখ শাহ আলমসহ কয়েকজন গুনী ব্যক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com