কাজিপুরে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
০৭ মে, ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন

  

কাজিপুরে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল জলিল
২৭-০৩-২০২২ ০৫:৪৩ অপরাহ্ন
কাজিপুরে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

 কজিপুরের চালিতাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২০ টি পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন দি নিউ ড্রীমস এসোসিয়েশন। রোববার (২৭ মার্চ) দুপুর ১২.১২ মিনিটে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বাদশা তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার, কাজিপুর উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, কাজিপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন এবং সাধারণ সম্পাদক আবু সায়েম আবু সায়েম তালুকদার। সংগঠনটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন সরকার।


আব্দুল জলিল ২৭-০৩-২০২২ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 362 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com