কাজিপুরে আশ্রয়ণের মেহমানদের খোঁজ নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক
০৭ মে, ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন

  

কাজিপুরে আশ্রয়ণের মেহমানদের খোঁজ নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক

আব্দুল জলিল
২০-০৩-২০২২ ০৫:৩৪ অপরাহ্ন
কাজিপুরে আশ্রয়ণের মেহমানদের খোঁজ নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক

কেমন আছেন মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরে আশ্রয় নেয়া মেহমানরা সরেজমিন তাদের খোঁজ নেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন। রোববার(২০ মার্চ) বেলা ১২টায় উপজেলার ভানুডাঙ্গা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, নির্দিষ্ট সময়ের পূর্বেই ১৫ টি ঘর তৈরি হয়ে গেছে। নির্মাণকাজও অনেক সুন্দর হয়েছে। এর আগেও কাজিপুরে এই প্রকল্পের ঘরগুলোর কাজ অনেক সুন্দর হয়েছে। এছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিষয়গুলি আমরা আজকে সরেজমিন দেখালাম। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা।   

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,  মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া তৃতীয় পর্যায়ে কাজিপুরে ৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১৫টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।  এরমধ্যে চালিতাডাঙ্গা ইউনিয়নে ৪৬ টি এবং সোনামুখী ইউনিয়নে রয়েছে ৪টি ঘর। 


আব্দুল জলিল ২০-০৩-২০২২ ০৫:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com