কাজিপুরে যমুনায় চলছে অবাধে জাটকা নিধন
০৮ মে, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে যমুনায় চলছে অবাধে জাটকা নিধন

আব্দুল জলিল
১২-০৩-২০২২ ১০:০৫ অপরাহ্ন
কাজিপুরে যমুনায় চলছে অবাধে জাটকা নিধন

স্টাফ রিপোর্টারঃ   ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না কাজিপুরের জেলেরা।  নিষেধাজ্ঞা অমান্য করে  তারা  যমুনায় জাল ফেলে ধরছেন জাটকা।  একাজে জেলেরা বড় বড় বেড়া নির্মাণ করে কোনাজাল ও বেড়জাল নিয়ে অবাধে ধরছে জাটকা।  প্রতিদিন সকাল থেকে রাত অবধি নির্বিঘেœ  তারা এই জাটকা ইলিশ নিধন করলেও উপজেলা  মৎস্য অফিসের কর্মকর্তাদের কোন তৎপরতা নেই।

শনিবার (১২ মার্চ) সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মেঘাই, পাটাগ্রাম ও শুভগাছা ঘাট থেকে জাটকা ধরে জেলেরা  বাজারে বিক্রি করছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, শুভগাছা ইউনিয়নের প্রদিব নামের এক জেলে বেড়জাল দিয়ে শুভগাছা ও পাটাগ্রাম এলাকা থেকে জাটকা ধরে বাজারজাত করছে। তার দেখাদেখি যারা কয়েকদিন ধরে  জাটকা ধরেনি তারাও আড়ালে আবডালে জাটকা ধরছে। ওই জেলেরা জানান, উপজেলা মৎস্য অফিসের তেমন কোন তৎপরতা নেই। মাঝে মাঝে দু একটি লোক দেখানো অভিযান চালান। এদিকে প্রদিব জানান, আমি অন্য মাছ ধরি। জাটকা দু একটা ধরা পড়ে।

 

এ বিষয়ে জানতে কাজিপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা (অবশ্য তিনি  নিজেকে উপজেলা মৎস্য কর্মকর্তা পরিচয় দেন) হাসান মাহমুদুল হক প্রথমে বলেন, যা পারেন লেখেন। পরে জানান,  জাটকা ধরার বিষয়টি জানা নেই। কেউ জাটকা ধরলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাবো।

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, জেলেদের সরকার এখন সহায়তা দিচ্ছে। এরপরেও তারা নিষেধ না মেনে জাটকা ধরলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।


আব্দুল জলিল ১২-০৩-২০২২ ১০:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 283 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com