শিরোনামঃ
আব্দুল জলিল ১১-০৩-২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তÍতি দিবস উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ ) সকাল দশটায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কাজিপুরের আয়োজনে উপজেলা পরিষ দিলনায়তনে র্যালি পরবর্তী আলেচানায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় সভায় দুর্যোগ মোকাবেলায় নানা প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম), কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ এনজিও প্রতিনিধি,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com