প্রযুক্তির নানামুখী জ্ঞান সম্পন্ন মানুষ দেশের সম্পদ- পিডি যুগ্নসচিব আনোয়ারুল ইসলাম
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:০৯ পূর্বাহ্ন

  

প্রযুক্তির নানামুখী জ্ঞান সম্পন্ন মানুষ দেশের সম্পদ- পিডি যুগ্নসচিব আনোয়ারুল ইসলাম

আব্দুল জলিল
০৫-০৩-২০২২ ০৪:২০ অপরাহ্ন
প্রযুক্তির নানামুখী জ্ঞান সম্পন্ন মানুষ দেশের সম্পদ- পিডি যুগ্নসচিব আনোয়ারুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ   সিরাজগঞ্জের কাজিপুরে মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন  এর দক্ষতা  উন্নয়ন শীর্ষক প্রকল্পের  পরিচালক(যুগ্ন সচিব) আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রযুক্তির নানামুখী জ্ঞান সম্পন্ন মানুষ দেশের সম্পদ। বর্তমান সময় প্রযুক্তির ছোঁয়ায় বিস্তৃত।  এখানে টিকে থাকতে হলে প্রযুক্তির নানামুখী জ্ঞানের কোন বিকল্প নেই।   

শনিবার (৫ মার্চ)  কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে তিনি আরও বলেন,  শিক্ষার্থীরা আজ যে প্রশিক্ষণ নিলেন এটি চর্চা করলে  তাদের সমৃদ্ধ জ্ঞান দেশের যেমন সম্পদ তেমনি তাদের জীবনের মোড়ও ঘুরিয়ে দেবে।  নিজেরা স্বাবলম্বী হবার পাশাপাশি জাতিকেও তারা সমৃদ্ধ করবে।

 কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনুষ্ঠিত ৫০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিশ্ববিদ্যালয় পড়–য়া ৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। পরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।


আব্দুল জলিল ০৫-০৩-২০২২ ০৪:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 674 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com