শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০২-২০২২ ১০:৫৭ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সাহিত্য শিল্প সংস্কৃতি ঋদ্ধ সুজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে অভিষেক হয়েছে সাহিত্য সংগঠন স্বপ্নীল ভূমি’র। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রশিকপুরে গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিষেক উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোব্বাত হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যানুরাগী, আমিনা মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কেএম নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল জলিল।এছাড়াও আলোচনায় অংশ নেন ধুনট মনন সাহিত্য সংগঠনের সভাপতি এম আর টি আরজু, ও সাধারণ সম্পাদক প্রভাষক ও কবি এম আর জামান।ধুনট উপজেলার সহকারি শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ও বিশিষ্ট কবি মোহাব্বত হোসেনের প্রাণবন্ত আবৃত্তি ও সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ও স্বপ্নীল ভূমির স্বপ্নদ্রষ্টা উদীয়মান কবি ম.ই মাহমুদ। এছাড়া কবিতা আবৃত্তি করেন কবি ফারুক খান, ফিরোজ মাহমুদ রনি,আ.ম পাখি।
অভিষেক অনুষ্ঠানে প্রভাষক আব্দুল জলিল স্বপ্নীল ভূমি সাহিত্য সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি মনোনীত হন।রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনপুরা সাংস্কৃতিক একাডেমি সোনামুখীর শিল্পীবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com