শীতার্তরা পেলো উষ্ণতার কম্বল বিতরণ
১০ মে, ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শীতার্তরা পেলো উষ্ণতার কম্বল বিতরণ

আব্দুল জলিল
০৮-০২-২০২২ ০৪:৫০ অপরাহ্ন
শীতার্তরা পেলো উষ্ণতার কম্বল বিতরণ

মাঘের এই হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে অসহায় ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার( ৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা। উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় এবং কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিলের আয়োজনে একশ অসহায়কে একটি করে উষ্ণতার কম্বল  ও একটি করে সোয়েটার প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সোনামুখী ইউনিয়ন শাখার সভাপতি চঞ্চল ভৌমিক, পলাশ বাবু রনি, আনিসুর রহমান অনুকুল, সাংবাদিক এনামুল হক মনি প্রমূখ।


আব্দুল জলিল ০৮-০২-২০২২ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com