শিরোনামঃ
আব্দুল জলিল ০৫-০২-২০২২ ০৫:৪৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্তের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার)৫ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে তিনি কাজিপুর থানায় যোগদান করেন।
এসময় আইনশৃঙ্খলা রক্ষায় কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন পুলিশ আর সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাতে অপরাধ প্রবণতা অনেক কমে আসবে। সাংবাদিকের সঠিক তথ্য আমাদের কাজের ক্ষেত্র অনেক সহজ করে দেয়। তাদের গঠনমূলক লেখনি আমাদের শানিত করে। ভালো কাজে যেমন তারা ভালো প্রশংসা করবে তেমনি আমাদের খারাপ কিছু পেলে তারা তাও তুলে ধরবে। এতে করে মানুষের মনে একটা আস্থার জায়গা সৃষ্টি হবে বলে তিনি জানান। ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় একজন সাংবাদিকের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের সাথে নিয়েই অপরাধ নির্মূ লে কাজ করে যেতে চাই।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, কাজিপুর থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেব খাঁন, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী (করতোয়া), সাধারণ সম্পাদক আব্দুল জলিল (কালের কণ্ঠ), টিএম কামাল (যমুনা প্রবাহ), আশরাফুল আলম (আজকের পত্রিকা), আব্দুস সোবহান (খোলা কাগজ), শফিকুল ইসলাম (ভোরের কাগজ), এনামুল হক মনি (আজকের জনবাণী), আনোয়ার হোসেন (আলোকিত সকাল ), মিজানুর রহমান মিনু(পদ্মা সংবাদ) মিজানুর (চ্যানেল সিক্স) প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com