কাজীপুরে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুরে ১২টি ইউনিয়নের মোট ১২০ জন গ্রাম পুলিশকে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জাইকা-ইউজিডিপি প্রকল্পের আর্থিক সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এতে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, প্রকল্প প্রতিনিধি আব্দুল্লাহ।