শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-১২-২০২১ ০৫:১৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমির র্বাষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে উপজেলা পরিষদ আদর্শ একাডেমি মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতায় আজ এই প্রতিষ্ঠানটি সরকারের নীতিমালার অন্তর্ভূক্ত হয়েছে। বিদ্যালয়ের পরিবেশকে পাঠ সম্মত করতে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। এখানকার শিক্ষকগণ প্রতিটি বিষয়ে যথেষ্ট দক্ষ ও কর্মঠ। তারা নিরলসভাবে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে যাচ্ছেন। এরইমধ্যে একাডেমিক ভবন নির্মাণের কাজও চূড়ান্ত হয়েছে। সব দিক বিবেচনায় উপজেলার সেরা প্রতিষ্ঠানের কাতারে সামিল হতে সইকছুই করা হচ্ছে। আপনারা নিজেদের সন্তানদের নির্ভাবনায় এই প্রতিষ্ঠানে পাঠাবেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, প্রভাষক আসাদুজ্জামান বাবলু ও একাডেমিতে কর্মরত শিক্ষকগণ।অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে রেজাল্টশিট প্রদান করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com