শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-১২-২০২১ ০৫:১৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেয়ে বঙ্গমাতা বেগম মুজিব বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতার প্রথম পুরস্কার। সদ্য প্রয়াত অধ্যাপক আশরাফুল ইসলাম হীরা ও শিউলি খাতুনের কন্যা সুমাইয়া সুলতানা স্নিগ্ধা। তিনি এবার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্রী। বাংলাদেশ শিল্প কলা একাডেমির উদ্যেগে এ আয়োজিত বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর। এই প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর পর্যায়ে সমগ্র দেশের মধ্যে তিনি ১ম স্থান অর্জন করেন।
প্রতিযোগিতার বিষয় ছিলোঃ সংকট সংগ্রামে দুর্যোগ দুর্বিপাকে অবিচল এক নারীর প্রতিকৃতি বঙ্গমাতা বেগম মুজিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন, মহাপরিচালক, বাশিএ লিয়াকত আলী লাকি। প্রথম পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা ও একটি সনদসহ ক্রেস্ট।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com