শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-১২-২০২১ ০৯:২২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজীপুরে ৫ জন জয়িতাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। "নারী নির্যাতন বন্ধ করি- কমলা রঙের বিশ্ব গড়ি, শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা" প্রতিপাদ্যে বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়।
জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আলমপুর গ্রামের জুলেখা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বেড়িপোটল গ্রামের সাগরিকা সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য তারাকান্দির কৃষ্ণারানী, সফল জননী নারী মুসলিমপাড়ার জয়নব খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে সাফল্য অর্জনকারী নারী শুভগাছার মর্জিনা খাতুন।
'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় কাজীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com