ডাঃ আব্দুল্লাহিল কাফিকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্যে ফুলেল সংবর্ধনা
২১ এপ্রিল, ২০২৬ ০৩:০৮ অপরাহ্ন

  

ডাঃ আব্দুল্লাহিল কাফিকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্যে ফুলেল সংবর্ধনা

আব্দুল জলিল
০৫-১২-২০২১ ০৫:০৭ অপরাহ্ন
ডাঃ আব্দুল্লাহিল কাফিকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্যে ফুলেল সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ

সদ্য সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের ডাঃ আব্দুল্লাহিল কাফি। পদোন্নতির কারণে তাকে  ইছামতী ডায়াগনস্টিক সেন্টার, ধুনট বগুড়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার( ৫ ডিসেম্বর) বিকেলে ধুনট হাসপাতাল সংলগ্ন স্থানে অবস্থিত ইছামতী ডায়াগনস্টিক সেন্টারে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির পরিচালক ফয়জুল করিম খালিদ। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আব্দুর রউফসহ কর্মরত নার্স ও অন্যান্য কর্মচারীগণ।

এক প্রতিক্রিয়ায় ডাঃ কাফি জানান, আমি চেষ্টা করি চিকিৎসা বিদ্যার সর্বোচ্চ জ্ঞান আহরণ করে তা মানুষের কল্যাণে বিলিয়ে দিতে।এ পদোন্নতি আমাকে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ আরও বেড়ে দিয়েছে। আশা করি নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। ইছামতী ডায়াগনস্টির সেন্টারের পক্ষ থেকে আমাকে শুভেচ্ছা জানানোয় তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য, এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য) সিএমইউ(ঢাকা) এমপিএইস,এফএমডি (ফ্যামিলি মেডিসিন)

  • এমএস রেসিডেন্ট সার্জারী ডাঃ আব্দুল্লাহিল কাফি এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকায় কর্মরত ছিলেন।তিনি ধুনটের ইছামতী ডায়াগনস্টিক সেন্টারে এলাকার মানুষের টানে স্বল্প ভিজিটে রোগী দেখছেন।

আব্দুল জলিল ০৫-১২-২০২১ ০৫:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 834 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com