অবৈধ বালির পয়েন্টে অভিযানের নির্দেশ দিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক
১১ মে, ২০২৬ ০১:০২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

অবৈধ বালির পয়েন্টে অভিযানের নির্দেশ দিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

আব্দুল জলিল
২৯-১১-২০২১ ০৯:৩১ অপরাহ্ন
অবৈধ বালির পয়েন্টে অভিযানের নির্দেশ দিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

আবদুল জলিল- স্টাফ করেসপন্ডেন্টঃ সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ কাজিপুরের অবৈধ বালুর পয়েণ্ট স্থাপন ও নিয়ম ভঙ্গকারী বালু মহালের ইজারদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও ও এসিল্যাণ্ডকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। তিনি বলেন, যদি শর্তের বাইরে কোন বালির পয়েন্ট থাকে এবং ইজারাদারগণ নির্দেশনা না মেনে চলেন তবে তাদের বিরুদ্ধে দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 সোমবার(২৯ নভেম্বর)  দুপুরে  কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই নির্দেশ দেন। এর আগে বেলা ১১ টায় জেলা প্রশাসক পর্যাক্রমে কাজিপুরে নবনির্মিত সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসসহ, কাজিপুর পৌর ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমি পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলার সোনামুখী ও মাথাইলচাপড় হাটের উন্নয়ন কাজ ঘুরে দেখেন।এসময় তিনি উপজেলা ভূমি অফিসের আধুনিকায়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।পরে তিনি ইউএনও’র কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।  

 এসময় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ২৯-১১-২০২১ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 585 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com