শিরোনামঃ
আব্দুল জলিল ০৫-০৮-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১১ টার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুরের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, শহীদ শেখ কামাল ছিলেন জাতির সূর্য সন্তানদের একজন। বাংলাদেশের ইতিহাসে তিনি একজন দক্ষ ত্রীড়া সংগঠক ছিলেন।সকল আরাম আয়েশ ভুলে তিনি জাতির প্রয়োজনে যুদ্ধ করেছেন। আবার যুব সমাজকে পথে ফেরাতে খেলাধুলার পৃষ্ঠপোষকতা করেছেন। আজ তার জন্মদিনে জাতির জনকের পুরো পরিবারসহ সকল শহিদি আত্মার শান্তি কামনা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠান শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, ইউপি চেয়ারম্যানগণ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com