কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা
১১ মে, ২০২৬ ০২:০৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

আব্দুল জলিল
০৩-০৮-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন
কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময়  ও পরে অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

  উপজেলার নির্বাহি অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও বিচারিক কর্মকর্তা   মাহমুদ হাসান রনি উপজেলার  মেঘাই ও সিমান্তবাজার এ অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে কাজিপুর ক্যাব সদস্যদের উদ্যোগে ভোক্তা সাধারনকে সচেতন করতে নৌ চালকদের  সাথে মতবিনিময়ে অংশ নেন বিচারিক কর্মকর্তা। এসময় নদী পাড়ি দিতে যাত্রীদের জন্যে লাইফ জ্যাকেট সংরক্ষণ করা ও নায্য ভাড়া নেওয়ার  বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এরপর যমুনা নদীর মেঘাই ঘাটে  মাছের আড়তে কেজি দরে মাছ বিক্রি ও চায়না জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্যে মাঝিদের নির্দেশ দেয়া হয়। এরপর মেঘাই ও সিমান্ত বাজারে মূল্য তালিকা না এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করায় ৪ টি প্রতিষ্ঠানকে ৮  হাজার   টাকা জরিমানা করে অভিযানিক দলের প্রধান কর্মকর্তা।

 

  দলের সাথে ছিলেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল সহ অন্যান্য সদস্য   ও  পুলিশ সদস্যগণ।


আব্দুল জলিল ০৩-০৮-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 391 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com