নাগরপুরে রাতভর 'ডাকাতি' গুজব আর মাইকিং
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০ পূর্বাহ্ন

  

নাগরপুরে রাতভর 'ডাকাতি' গুজব আর মাইকিং

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০২-০৮-২০২১ ০৩:৪১ অপরাহ্ন
নাগরপুরে রাতভর 'ডাকাতি' গুজব আর মাইকিং

টাঙ্গাইলের নাগরপুরে রবিবার রাতভর ডাকাতের ভয়ে এলাকাবাসী ঘুমাতে পারেননি। এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে লোকজনকে সতর্ক থাকতে বলা হয়। বিশেষ করে বাড়ীগ্রাম,কাশাদহ,ভাতশালা,পোষ্টকামারী,ঘনিপাড়া, সলিমবাদ,তেবাড়িয়া এবং নঙ্গিনাবাড়ী সহ বিভিন্ন গ্রামগুলোর মানুষের মধ্যে ডাকাত আতঙ্ক ছিল সীমাহীন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত এগারোটা থেকে রাত দুইটা মধ্যে হঠাৎ গ্রামে গ্রামে ডাকাত ছড়িয়ে পড়েছে বলে মাইকিং করা হয়। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের তৎপরতাও বেড়ে যায়। মহাসড়কসহ এর আশপাশের গ্রামগুলোতে পুলিশ টহল বাড়ায়। স্থানীয়রা বলেন, গভীর রাতে নাগরপুরে মাসুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম এলাকা থেকে এ অবস্থার শুরু হয়। এরপর উপজেলার আশ পাশে অবস্থিত বাড়ীগ্রাম,কাশাদহ,ভাতশালা,পোষ্টকামারী,ঘনিপাড়া,সলিমবাদ,তেবাড়িয়া এবং নঙ্গিনাবাড়ী সহ আশেপাশের গ্রামগুলোতে ডাকাত ঢুকেছে বলে সতর্ক করে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। মামুদনগর গ্রামের রাজীব সাহা বলেন, এলাকায় ডাকাত আতঙ্কে মাইকিং শুনে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। এরপর আর সারারাত ঘুমাতে পারিনি।

পোষ্টকামারী গ্রামের শাহিনুর রহমান বলেন, মসজিদের মাইকিং শুনে খুবই ভয় পেয়েছিলাম। রাতে দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি গুজব হলেও রাতে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। এটা গুজব। তবে এই গুজবের কারণে সারা রাত আমি সহ পুলিশ সদস্যদের বিভিন্ন এলাকায় বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছিল।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০২-০৮-২০২১ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 614 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com