উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা এক যুবক আটক
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩১-০৭-২০২১ ০৭:০৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় পুলিশের কাজে বাঁধা এক যুবক আটক
শনিবার (৩১ জুলাই) বিকেলে উল্লাপাড়ার চাকসা গ্রামে একটি মামলা তদন্তকালে সুমন (৩২) নামের এক যুবক উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদের উপর আক্রমন করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় আসাদ এবং তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্যও আহত হন। আটক সুমন উপজেলার চাকসা গ্রামের আইনুল হক সরকার ( আন্ডুর) ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদ জানান, তিনি এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে উপজেলার চাকসা গ্রামে একটি গোলযোগের ঘটনা তদন্তের সময় কথিত সুমন আর্কষ্মিকভাবে তার উপর চড়াও হন। এ সময় সুমন আসাদের সার্টের কলার ধরে পোশাক ছিড়ে ফেলেন। সঙ্গী পুলিশ সদস্য ঠেকাতে গেলে ঐ যুবক তার উপরেও আক্রমন চালায়। ঘটনায় আসাদ ও পুলিশ সদস্য আহত হন। এ সময় আক্রমনকারী সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আসাদ বাদী হয়ে আটক সুমনের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩১-০৭-২০২১ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2342 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ