৯৫ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির করোনায় আক্রান্তঃ দোয়া কামনা
১১ মে, ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

৯৫ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির করোনায় আক্রান্তঃ দোয়া কামনা

আব্দুল জলিল
৩১-০৭-২০২১ ০৩:৪২ অপরাহ্ন
৯৫ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির করোনায় আক্রান্তঃ দোয়া কামনা

 করোনার টিকা নেবার পরেও মানবতার কাজ করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হচ্ছেন। কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েমের এর এবার ৯৫ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জাকির করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার (৩০ জুলাই) জাকির তার ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করে সবার দোয়া চেয়েছেন।

 কাজিপুরের সাম্প্রতিক যেকোন দুর্যোগ বা দুঃসময়ে মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন ৯৫ ফাউন্ডেশন। আর যিনি এইসব কাজের সামনে থেকে নেতৃত্ব দেন তিনিই সংগঠনের সাধারণ সম্পাদক জাকির। আমরা কাজিপুর ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান জাকির বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 তিনি এই প্রতিবেদককে জানান, আপনার মাধ্যমে আমি সবার দোয়া চাই। আল্লাহ চাহে আমি ভালো আছি।সুস্থ হয়ে আমি আবারো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। এসময় তিনি সবাইকে স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান।


আব্দুল জলিল ৩১-০৭-২০২১ ০৩:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 554 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com