শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৭-২০২১ ০৪:৫৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে ঘরের টিনে বিদ্যুৎপৃষ্টে সাহেরা খাতুন (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভাদাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মৃত ভাষাণ আলীর স্ত্রী।
স্থানীয় প্রতিবেশি শাহ আলম জানান, সাহেরা খাতুনের টিনের তৈরি গোয়াল ঘরের ওপর দিয়ে যাওয়া সার্ভিস ড্রপের তার লিকেজ হয়ে ঘরটি বিদ্যুাতায়িত হয়ে যায়। তিনি ওই গোয়াল ঘরে কাজ করতে গেলে টিনের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফ আলী খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com