শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৭-২০২১ ০২:০৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে কর্মহীন, হতদিরদ্র ও দুস্থ ৬শত মানুষদের ২য় দিনের মত রান্না করা খাবার একবেলার খাবার বিতরণ করা হয়েছে। একবেলা এ খাদ্য সহায়তা দিচ্ছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
বুধবার (২৮জুলাই) দুপুরে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এর পক্ষে কর্মহীন, হতদিরদ্র ও দুস্থ ৬শত মানুষদের মধ্যে একবেলা দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান মনোয়রা খাতুন মিনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, তাড়াশ পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশ ও তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির সহ আরো অনেকই।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট পর্যন্ত এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com