তাড়াশে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষদের একবেলা খাবার দিচ্ছেন সাংসদ আব্দুল আজিজ
২২ এপ্রিল, ২০২৬ ০৬:০৮ পূর্বাহ্ন

  

তাড়াশে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষদের একবেলা খাবার দিচ্ছেন সাংসদ আব্দুল আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৭-২০২১ ০১:৩৬ অপরাহ্ন
তাড়াশে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষদের একবেলা খাবার দিচ্ছেন সাংসদ আব্দুল আজিজ

 

সিরাজগঞ্জের তাড়াশে সরকারী দুই সপ্তাহের বিধি নিষেধে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল, হতদরিদ্র ও দিনমজুর ৬শত মানুষের মধ্যে রান্না করা একবেলা খাদ্য সহায়তা দিচ্ছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে তাড়াশ ডিগ্রী কলেজ এলাকায় ভাসমান ও ছিন্নমূল ৬০০ মানুষরে মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ব্যাক্তিগত ভাবে  এসব খাবার প্যাকেট বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, যুবলীগের সভাপতি ও ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির সহ আরো অনেকই। 

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, সরকারী দুই সপ্তাহের বিধি নিষেধে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল, হতদরিদ্র ও দিনমজুর মানুষগুলোর মুখে একবেলার খাবার তুলে দেযা হচ্ছে। যেন তারা কষ্ট না পায় খাবারের জন্য। 

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট পর্যন্ত এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৭-২০২১ ০১:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 670 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com