শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৭-২০২১ ১১:৪৫ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে ওএমএস এর মাধ্যেমে সুলভ মুল্যে চাল ও আটা বিক্রয় কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জুলাই) সকালে উপজেলার মহুরী অফিস সংলগ্ন ওএমএস এর মাধ্যেমে সুলভ মুল্যে চাল ও আটা বিক্রয় কর্মসুচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা ভাইসচেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানঁ, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ, ওএমএস এর ডিলার ইকবাল হাসান রুবেল ও তোরাব আলী প্রমুখ।
তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম বলেন, এখন থেকে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা কেজি দরে দরিদ্র ও দুস্থ মানুষের ক্রয় করতে পারবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com