শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৭-২০২১ ০৪:৩১ অপরাহ্ন |
ঈদুল আযহা উপলক্ষ্যে ননএমপিও একশজন শিক্ষক কর্মচারীর মাঝে ঈদ সহায়তা দিয়েছে কালেরকণ্ঠ শুভসংঘ কাজিপুর উপজেলা শাখা। সহায়তা সামগ্রির মধ্যে ছিলো চাল, সুগন্ধি চাল, ডাল, তেল, সেমাই, সুজি, লাচ্চা, চিনি লবন ও সাবান।অনুষ্ঠানের প্রদান পৃষ্টপোষক ছিলেন প্রধান উপদেষ্টা বাঙলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর
ডেপুটি পরিচালক আব্দুর রাজ্জাক। সহযোগিতায় আরো ছিলেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও আবু শাহিন মুনজু।
মঙ্গলবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শিমুলদাইড় উচ্চ বিদ্যালয় হলরুমে বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এর পূর্বে শুভ সংঘের কাজিপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শরিফ সোহেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিতম হয়।
এসময় ইউএনও কাজিপুর বলেন, শুভসংঘ শুভ কাজের সবার পাশে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছেন কাজেও তার প্রমাণ রাখছেন দেশব্যাপী। শিক্ষিত এই মানুষদের (ননএমপিও শিক্ষক) পাশে দাঁড়ানোর জন্যে আমি শুভ সংঘের কাজিপুর উপজেলার শাখার সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভসংঘ কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা আবু শাহিন মনজু, উপদেষ্টা ও বিশিষ্ট কথা সাহিত্যিক রিপন আহসান রিতু, উপজেলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশকার পাইন, কালেরকণ্ঠের কাজিপুর উপজেলা প্রতিনিধি আবদুল জলিল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com