শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৭-২০২১ ০৩:৩৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ উপজেলার ফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩ শতাধিক দুস্থ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি নিজ হাতে বিতরণ করেন।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ করোনা মহামারী সংক্রমণ রোধে সবাই সচেতন থাকার পরামর্শ দেন।সেইসাথে তিনি বলেন সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়ার অসহায় দুস্থ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।সেই নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গরীব অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন। এই আওয়ামিলীগ নেতা আরো বলেন আগামী দিনে যেন পূর্ণীমাগাঁতী ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাড়াতে পারি এতে সবাই কে পাশে থাকার আহ্বান জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com