শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০৭-২০২১ ০৪:২০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালীতে ১৮ জুলাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলার ৫৪জন দুস্থ ব্যক্তির মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। চৌহালী উপজেলা পরিষদে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল এমপি ঢেউটিন ও চেক বিতরণ করেন ৷
অতিথি ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার এ সময় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহিদ আল হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ,থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া ও ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মজনু মিয়া জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক দুস্থ ব্যক্তিকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হয়েছে ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com