তাড়াশে ব্যক্তি উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
২২ এপ্রিল, ২০২৬ ০১:৫৭ অপরাহ্ন

  

তাড়াশে ব্যক্তি উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৭-২০২১ ০৪:৪০ অপরাহ্ন
তাড়াশে ব্যক্তি উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে স্বাস্থ্য বিধি মেনে আব্দুল লতিফ গণপাঠাগারের সভাপতি ও ইউপি সদস্য ইসহাক আলীর ব্যক্তি উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলা তালম ইউনিয়নের লাউতা গ্রামের নিজ বাড়িতে ৫ নং ওয়ার্ডে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: সোলাইমান হোসেন, সাইদুর মাস্টার, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, ব্যবসী মামুন হোসেন প্রমূখ। 

আব্দুল লতিফ গণপাঠাগারের সভাপতি ও ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য ইসহাক আলী সবার কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা যদি আমাকে আবার নির্বাচিত করেন। তাহলে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে ৫ নং ওয়ার্ডের প্রতিটি গ্রামের অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, আপনারা সরকারি বিধি নিষেধ মেনে চলবেন, তাহলে নিজে আক্রান্ত হবেন না, অন্যরাও আক্রান্ত হবে না। তা হলেই আমরা সবাই ভাল থাকবো।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৭-২০২১ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 503 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com