তাড়াশ সদর ইউনিয়নের দরিদ্র ও দুস্থ ৭৫৫ পরিবার পেল ভিজিএফের চাল
২২ এপ্রিল, ২০২৬ ০১:৫১ অপরাহ্ন

  

তাড়াশ সদর ইউনিয়নের দরিদ্র ও দুস্থ ৭৫৫ পরিবার পেল ভিজিএফের চাল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৭-২০২১ ১০:৩৫ পূর্বাহ্ন
তাড়াশ সদর ইউনিয়নের দরিদ্র ও দুস্থ ৭৫৫ পরিবার পেল ভিজিএফের চাল

পবিত্র ঈদ -উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসুচির আওতায় সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের ৭৫৫ দরিদ্র ও দুঃস্থ পরিবার পেল দশ কেজি চাল। 

শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ পবিত্র ঈদ -উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসুচির আওতায় ভিজিএফ বরাদ্দের নগদ ১০কেজি করে চাল গরীব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করেন। 

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ঈদে যেন সকলে আনন্দের সাথে  একমুঠো ভাল খাবার খেতে পারেন। সে লক্ষেই প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তায় ভিজিএফের বরাদকৃত ৭৫৫ পরিবারকে চাল দেয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) আব্দুল লতিফ, ইউপি সদস্য সোলায়মান আলী, আক্তার হোসেন, উষা রানী, ভুলন চন্দ্র ও ইউপি সচিব নিমুর্ল কুমার মাহাতো সহ আরো অনেকেই। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৭-২০২১ ১০:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 803 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com