শিরোনামঃ
আব্দুল জলিল ১৫-০৭-২০২১ ০৬:২৯ অপরাহ্ন |
কাজিপুরের ঐতিহ্যবাহী সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেহেনেত ইন্ড্রাষ্টিজ এর চেয়ারম্যান রানা আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১ নং সোনামুখী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনাকালের এই মহামারিতে ইউনিবাসীকে স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মেনে চলার আহবান জানান।
এক শুভেচ্ছাবার্তায় রানা আহমেদ জানান, আপনাদের দোয়া এবং ভালোবাসায় সিক্ত আমি। বর্তমান কাজিপুরের উন্নয়নের রূপকার প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয়ের আর্শীর্বাদ ও নির্দেশনা মেনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থণ কামনা করছি । আপনারা ঈদুল আজহায় নিরাপদে থাকুন, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না। মাস্ক পরুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসুন আমরা সবাই মিলে করোনা নামক এই মহামারীকে নিয়ম মেনে বিদায় করি। সবার সুন্দর জীবন কামনা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com