শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৩-০৭-২০২১ ০৬:৩৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের এনায়েতপুরে নির্মিত সদিয়াচাঁদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে থানার বেতিল বাজারে নির্মিত কার্যালয়টিতে পরিষদের পক্ষ থেকে চেয়ার, টেবিল ও আলমিরা প্রদান করা হয়।
এসময় জেলা পরিষদের হিসাব রক্ষক সুরজিৎ মজুমদার, সার্ভেয়ার এনামুল হক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান শিকদার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির আলম জাহিদ, সিরাজুল আলম মাস্টার, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম, কামাল আহমেদ, লেবু ব্যাপারী, প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি লতিফ বিশ্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বলেই দেশ এগিয়ে যাচ্ছে। মানুষেরও দুর হচ্ছে দারিদ্রতা। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের প্রতিই দেশ বাসীকে আস্থা রাখতে হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com