কাজিপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেলেন কর্মহীন পাঁচশ পরিবার
১১ মে, ২০২৬ ০৯:১৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেলেন কর্মহীন পাঁচশ পরিবার

আব্দুল জলিল
১৩-০৭-২০২১ ০৫:৫২ অপরাহ্ন
কাজিপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেলেন কর্মহীন পাঁচশ পরিবার

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেলেন করোনায় কর্মহীন পাঁচশ পরিবার। মঙ্গলবার ( ১৩ জুলাই) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ থেকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত মোটর শ্রমিক, সিএনজি অটোরিক্সা শ্রমিক, অসহায়, দুস্থ ও অস্বচ্ছলদের মাঝে এই সহায়তা সামগ্রি বিতরণ করা হয়।  সহায়তা সামগ্রির মধ্যে মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, তেল , চিনি, লবন ও সেমাই।

বিতরণকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

 বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে কর্মহীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেকোন দুর্যোগময় পরিস্থিতিতে  আপনাদের পাশে আছে। তিনি আপনাদের কথা বিবেচনায় নিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন। এই সময় আপনারা ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।


আব্দুল জলিল ১৩-০৭-২০২১ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 317 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com